• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা

দেশ টিভি ডেস্ক
  ০৫ জুন ২০২৬, ১৪:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর অঞ্চলে অনুমোদনহীন ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার(৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কথিত অবৈধ জমি দখল এবং অনুমতি ছাড়া নির্মিত ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল অরুণাচল প্রদেশ আদিবাসী যুব সংগঠন (এপিআইওয়াইও)।

দাবি আদায়ে সংগঠনটি এর আগে রাজধানী এলাকায় ২৪ ঘণ্টার বনধও পালন করে। তাদের হুঁশিয়ারি ছিল, দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ঘটনাকে ঘিরে রাজ্যে অবৈধ অভিবাসন, জনসংখ্যাগত পরিবর্তন এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকারের কর্মকর্তারা বলছেন, অরক্ষিত সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এ বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন।

গত মে মাসে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আহ্বানে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি গুরুত্ব পায়। ওই বৈঠকে বিভিন্ন ছাত্র ও আদিবাসী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। সেখানে আদিবাসী অধিকার ও ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী বৈঠকে অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং আদিবাসীদের অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বিষয়টি শুধু অরুণাচল প্রদেশের নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত।

সরকার এরই মধ্যে বিভিন্ন পক্ষের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নীতিগতভাবে মেনে নিয়েছে। এর মধ্যে আইএলপি ব্যবস্থাপনার জন্য পৃথক একটি বিভাগ গঠনের সিদ্ধান্তও রয়েছে। কর্মকর্তাদের ভাষ্য, নতুন বিভাগটি নজরদারি জোরদার এবং বিদ্যমান বিধি-নিষেধ কার্যকর করতে কাজ করবে।

রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি ডি সোনা বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, চলতি বছরের জানুয়ারিতে এপিআইওয়াইও নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রথম এ বিষয়টি সরকারের নজরে আসে।

এরপর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়। সরকারি জরিপে রাজধানী অঞ্চলে ১৫টি অনুমোদনহীন মসজিদ স্থাপনা শনাক্ত করা হয়।

পি ডি সোনা বলেন, চিহ্নিত ১২টি স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে জেলা প্রশাসন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। বাকি তিনটি স্থাপনার বিষয়টি গত ১ জুন মুখ্যমন্ত্রী ও এপিআইওয়াইও নেতাদের বৈঠকে পর্যালোচনা করা হয়। পরে সেগুলোর বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন

যুদ্ধ অবসানে পুতিনকে সরাসরি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

তিনি দাবি করেন, যেসব উদ্বেগের কারণে বনধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সেগুলোর সমাধানে সরকার আইনসম্মত পদক্ষেপ নিয়েছে। জনস্বার্থে এপিআইওয়াইও ভবিষ্যৎ কর্মসূচি পুনর্বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অরুণাচল প্রদেশ সরকার জানিয়েছে, আইনের আওতায় থেকে রাজ্যের আদিবাসী পরিচয়, সংস্কৃতি ও অধিকার সংরক্ষণই তাদের প্রধান অগ্রাধিকার।

জে আই

  • মসজিদ সিলগালা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।